Gold: সোনার দামে বড় বদল, জেনেনিন আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেটের রেট কত?

বিয়ের মরশুম এবং আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার মধ্যে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সামান্য দাম কমার পর আজ, বুধবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনার দামে প্রতি ১০ গ্রামে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তন ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
কলকাতায় আজ ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯১,৫০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯৬,২৫০ টাকা। প্রতি ১০ গ্রাম পাকা সোনার বাট বিক্রি হচ্ছে ৯৫,৭৫০ টাকায়। এর সাথে যোগ হবে প্রযোজ্য কর ও মেকিং চার্জ।
গতকাল, মঙ্গলবার সোনার দাম খানিকটা কমেছিল, প্রতি ১০ গ্রামে কমেছিল ৫৫০ টাকা। সে সময় ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৯১,৪৫০ টাকা, এবং ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৯৬,২০০ টাকা। পাকা সোনার বাটের দাম ছিল প্রতি ১০ গ্রাম ৯৫,৭০০ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন যে, বাণিজ্য যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে নানা ভূ-রাজনৈতিক কারণে সোনার দামে এই দ্রুত ওঠানামা দেখা যাচ্ছে। যদিও দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে, ফিউচার বাজারে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামে প্রচুর তৎপরতা রয়েছে, যা দামের ওপর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, সোনা ও রুপোর দামের এই ওঠানামা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) প্রতিদিন সোনার দাম প্রকাশ করে থাকে। এই দামগুলি বিভিন্ন বিশুদ্ধতার সোনার জন্য প্রযোজ্য এবং এগুলি কর ও মেকিং চার্জের আগে। IBJA দ্বারা জারি করা হার সারা দেশে বৈধ হলেও এতে GST অন্তর্ভুক্ত থাকে না। গয়না কেনার সময়, ট্যাক্স এবং মেকিং চার্জ যুক্ত হওয়ার কারণে সোনার দাম বেশি হয়।
সোনার দাম জানার পদ্ধতি:
সহজেই সোনার দাম জানতে, আপনি একটি মিসড কলের সুবিধা নিতে পারেন। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসড কল দিলে অল্প সময়ের মধ্যেই আপনি SMS এর মাধ্যমে হারের তথ্য পেয়ে যাবেন। এছাড়াও, অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ গিয়ে সকাল এবং সন্ধ্যায় সোনার দামের আপডেট জানতে পারবেন।