বাথরুমে খালি বালতি রাখার অভ্যেস? এর ফলে আপনার সংসারে অশান্তি ডাকছেন না তো!

বাস্তুশাস্ত্র মতে, বাড়ির প্রতিটি অংশের মতোই বাথরুমের সঠিক বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন, বাথরুমের বাস্তু ঠিক না থাকলে হাজার চেষ্টা করেও সংসারে সুদিন ফেরে না। এমনকি, বাথরুমে কিছু বিশেষ নিয়ম না মানলে বিপদও আসতে পারে। তাই দুর্দিন কাটিয়ে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে বাথরুমের দিকে নজর দেওয়া জরুরি। কী কী টিপস মেনে চললে এই সমস্যা এড়ানো সম্ভব, জেনে নিন:

বাথরুমের দরজা বন্ধ রাখুন
বাথরুম থেকে বেরিয়ে আসার পর সবসময় দরজা বন্ধ রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাথরুমের খোলা দরজা থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে এসে সংসারে নেতিবাচক প্রভাব ফেলে। দরজা বন্ধ রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

ইন্ডোর প্ল্যান্টের ব্যবহার
বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ। এটি বাথরুমের পরিবেশকে সতেজ ও মনোরম রাখার পাশাপাশি ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে। একটি কাচের শিশিতে মানি প্ল্যান্ট অথবা ছোট্ট টবে অ্যালোভেরা গাছ রাখতে পারেন।

কমোডের ঢাকনা বন্ধ রাখা জরুরি
ব্যবহারের পর কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। এছাড়াও, দিনে অন্তত চারবার এমনিতেই ফ্লাশ করার অভ্যাস করুন।

আলোর ব্যবহার ও ভেন্টিলেশন
বাথরুমে সবসময় সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকে এবং পরিবেশ স্বাস্থ্যকর হয়। খেয়াল রাখুন, বাথরুমে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ ও বাতাস চলাচল করতে পারে। সঠিক ভেন্টিলেশন ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।

খালি বালতি রাখবেন না
বাথরুমে কখনওই খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, খালি বালতি আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে। তাই বালতিতে অল্প হলেও জল রাখুন। এতে সংসারে সমৃদ্ধি আসবে বলে মনে করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ বাইরে রাখুন
বাথরুমের ভেতরে ঝাঁটা বা অন্য কোনো পরিষ্কার করার জিনিসপত্র রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই বাথরুম পরিষ্কারের জিনিসপত্র বাথরুমের বাইরেই রাখুন।

কয়েনের ব্যবহার
বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকা বা পাঁচ টাকার কয়েন রাখুন। এটি লক্ষ্মী লাভের প্রতীক বলে মনে করা হয় এবং আর্থিক উন্নতিতে সাহায্য করে।

এই ছোট ছোট বাস্তু টিপস মেনে চললে আপনার বাথরুম শুধু স্বাস্থ্যকরই থাকবে না, বরং আপনার সংসারেও ফিরে আসবে শান্তি ও সমৃদ্ধি। আপনার বাথরুমে এই নিয়মগুলো মেনে চলেন তো?