বিয়ের পাঁচ বছর পরেও স্ত্রীর অনীহা! শরীরী খিদে মেটাতে যা করলেন স্বামী?

ব্রিটেনে এক অদ্ভুত দাম্পত্য সংকটের স্বীকারোক্তি প্রকাশ্যে এসেছে। ৩৭ বছর বয়সী এক ব্রিটিশ যুবক একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিয়ের পাঁচ বছর পরেও তাঁর ৩৪ বছর বয়সী স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নন। অথচ বিয়ের আগে তাঁদের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল, যদিও তখন কোনো শারীরিক সম্পর্ক হয়নি। যুবক ভেবেছিলেন বিয়ের পর পরিস্থিতি বদলাবে, কিন্তু বাস্তবে তা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক জানিয়েছেন, স্ত্রীর কাছে যৌনতার প্রসঙ্গ তুললেই তিনি এড়িয়ে যান এবং বলেন, “যেমন চলছে, চলুক।” দীর্ঘ ছয় বছর ধরে যৌনতাহীন জীবন কাটানোর পর যুবক হতাশায় ভুগতে শুরু করেন, কিন্তু স্ত্রীর কাছে নিজের এই অনুভূতির কথা প্রকাশ করতে পারেননি।
সম্প্রতি এই ঘটনায় এক নতুন মোড় আসে। একদিন একটি চকলেটের দোকানে যুবকের হঠাৎ দেখা হয় তাঁর কিশোরবেলার এক বান্ধবীর সঙ্গে। প্রথমে বন্ধুত্বপূর্ণ আলোচনা হলেও, এক সন্ধ্যায় তাঁরা একসঙ্গে মদ্যপান করেন এবং এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হন। যুবক তাঁর দাম্পত্য জীবনের সমস্যার কথা বান্ধবীকে জানান। ধীরে ধীরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
এই পরিস্থিতি যুবককে এক গভীর দ্বন্দ্বে ফেলে দিয়েছে। একদিকে স্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক যেখানে শারীরিক চাহিদা অপূর্ণ, অন্যদিকে প্রেমিকার সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্ত। এখন তিনি বুঝতে পারছেন না, কোন পথটি তাঁর বেছে নেওয়া উচিত। নিজের এই দ্বিধা প্রকাশ করে তিনি সকলের কাছে পরামর্শ চেয়েছেন।
এই স্বীকারোক্তিটি ব্রিটেনের সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই যুবকের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ কেউ তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সমালোচনা করেছেন। তবে এই ঘটনা আবারও একবার সম্পর্কের জটিলতা এবং শারীরিক চাহিদার গুরুত্বের মতো বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছে। এখন দেখার, যুবক শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেন।