OMG! বিড়ালকে দেখাশোনা করলেই মাসে পাবেন ১২ লাখ, এমনই বিজ্ঞাপন দিল সংস্থা, অতঃপর….

কে না চায় মোটা অঙ্কের টাকা রোজগার করতে? অথচ বিন্দুমাত্র পরিশ্রম না করে যদি পকেটে লক্ষ লক্ষ টাকা ঢোকে, তাহলে কেমন হয়? এমনটাই ঘটেছে লন্ডনে, যেখানে একটি কোম্পানি তাদের পোষ্য বিড়ালের দেখভালের জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রতি ঘণ্টায় ৬৫ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা! এই বিজ্ঞাপনের পর আবেদনকারীর সংখ্যা এতটাই বেড়ে যায় যে, শেষ পর্যন্ত সংস্থাটিকে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হতে হয়।

জানা গেছে, লন্ডনের একটি বিমান বিক্রয় সংস্থা সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশ করে। বিজ্ঞাপনে তারা জানায়, তাদের সংস্থার বিড়াল জেরি-কে দেখভালের জন্য ঘণ্টা পিছু ৬৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৫০০ টাকা) দেওয়া হবে। এর মানে হল, যদি একজন ব্যক্তি দিনে আট ঘণ্টা বিড়ালটির দেখভাল করেন, তাহলে তিনি প্রতিদিন ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা রোজগার করতে পারবেন। আর মাসে সেই অঙ্কটা দাঁড়াবে প্রায় ১২ লক্ষ টাকার কাছাকাছি!

এই অবিশ্বাস্য সুযোগের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই চারশোরও বেশি মানুষ আবেদন করেন। অপ্রত্যাশিত সংখ্যক আবেদন দেখে কোম্পানি হতবাক হয়ে যায় এবং পরবর্তীতে ওই বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয়।

জেরি একটি সাত বছর বয়সী ব্রিটিশ শর্টহেয়ার্ড বিড়াল। কোম্পানি তার জন্য একজন যত্নশীল রক্ষক খুঁজছিল। সংশ্লিষ্ট অফিসের কর্মচারী লিসা বন্ড জানান, জেরি তাদের অফিসেরই একজন কর্মচারীর মতো। তিনি বলেন, “একটি ব্রিটিশ বিড়ালকে দেখাশোনা করতে হবে। তার যত্নে যাতে কোনও রকম ক্ষতি না হয় সেই কারণেই এই বিজ্ঞাপন।”