আফগানিস্তানে ২৪ ঘন্টার মধ্যে জোড়া ভূমিকম্প! রবির সাতসকালে ৪.২ মাত্রায় কেঁপে উঠল দেশ
May 25, 2025

আফগানিস্তানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার রাতে প্রথম কম্পন অনুভূত হয় এবং রবিবার সকালে আঘাত হানে দ্বিতীয়টি। তবে স্বস্তির খবর, এই দুই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার রাত ৮টার দিকে আফগানিস্তানে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। এর পরপরই রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আরও একটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের মাত্রাও ছিল ৪.২, যার গভীরতা ছিল মাটি থেকে ১৩৫ কিলোমিটার নিচে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে এই দুটি ভূমিকম্প নিয়ে আফগানিস্তানে মোট পাঁচটি ভূমিকম্প আঘাত হানল। ঘন ঘন কম্পন অনুভূত হলেও, বড় কোনো বিপর্যয় না ঘটায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে।