কান উৎসবে ছেঁড়া পোশাক নিয়ে হাসাহাসি, ট্রল নিয়ে কোনো জবাব নেই উর্বশীর

এবারের কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) লাল গালিচায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে প্রথম দিন থেকেই তার পোশাক ও সাজসজ্জা নিয়ে ছিল তীব্র সমালোচনা। বলা যায়, তার কান অভিযাত্রার শুরুটাই হয়েছিল বিতর্ক দিয়ে।
কান উৎসবের প্রথম দিনে উর্বশী রাউতেলা তোতা পাখির মতো রংবেরঙের একটি অত্যন্ত জমকালো পোশাক পরেছিলেন। পোশাকটির নকশা এবং রঙ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ ছিল না। এর সঙ্গে হাতে তিনি তোতা পাখির আকারের একটি অ্যাক্সেসরিও ধরেছিলেন, যা অনেককে অবাক করে। তার এই সাজ নিয়ে নেটিজেনদের একাংশ ব্যাপক সমালোচনা করেন। কেউ কেউ তার অতিরিক্ত রূপসজ্জার কারণে এটিকে ‘জঘন্য’ সাজ বলেও মন্তব্য করেন এবং সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়।
উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক নিয়ে বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি উর্বশীর। এদিন তিনি লাল গালিচায় হেঁটে যাওয়ার জন্য একটি আধা স্বচ্ছ পোশাক বেছে নিয়েছিলেন। অভিযোগ উঠেছে, লাল গালিচায় হেঁটে যাওয়ার সময় বা ফটো তোলার সময় হাত নাড়তেই তার পোশাকের বাম দিকের বাহুর নীচের অংশ ছিঁড়ে যায়। পোশাকের ছেঁড়া অংশটি স্পষ্ট দেখা যাচ্ছিল, যা মুহূর্তে ক্যামেরাবন্দী হয়।
পোশাকের ছেঁড়া অংশের ছবি এবং ভিডিও দ্রুত নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর সঙ্গে শুরু হয় নেটিজেনদের হাসাহাসি ও মশকরা। অনেকেই পোশাকের মান এবং এমন গুরুত্বপূর্ণ মঞ্চে সতর্ক না থাকার কারণে উর্বশীকে বিদ্রূপ করেন। নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও লাল গালিচাতেই মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে তিনি পোশাকের সমস্যাটি আড়াল করার বা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অ্যান্তর্জাতিক মঞ্চে কতক্ষণ এ ভবে হাত না নাড়িয়ে থাকা সম্ভব, সেই নিয়েও আলোচনা শুরু হয়।
কানের মতো এত বড় একটি অ্যান্তর্জাতিক উৎসবের মঞ্চ, যেখানে গোটা বিশ্বের নজর থাকে, সেখানে ছেঁড়া পোশাকে ভারতের প্রতিনিধিত্ব! এই নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আরও সতর্ক থাকা উচিত ছিল।
এমন বিতর্কে ভারতীয় গণমাধ্যম উর্বশী রাউতেলার আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল। এই বিষয়ে তিনি কী বলেন বা কোনও ব্যাখ্যা দেন কিনা, তা জানার আগ্রহ ছিল সকলের। কিন্তু এখনও পর্যন্ত এই পুরো বিষয়টি নিয়ে অভিনেত্রীর মুখে কুলুপ, তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
সব মিলিয়ে, কান উৎসবের লাল গালিচায় উর্বশী রাউতেলার উপস্থিতি পোশাক বিতর্ক এবং একটি অপ্রত্যাশিত পোশাক বিভ্রাটের কারণেই বেশি চর্চায় রয়েছে এবং এই নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত।