BigNews: চলছে অযোগ্য প্রার্থীদের খোঁজ, আরও বিপাকে চাকরিপ্রার্থীরা
August 26, 2022

নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক নজির সামনে এসেছে সিবিআইয়ের কাছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপ সিংকে জেরায় উঠে এল নতুন তথ্য। গোয়েন্দাদের দাবি, কার কার চাকরি করতে হবে তা জানিয়ে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে একাধিক মেল করেছে প্রদীপ।
সূত্রের খবর অনুযায়ী, প্রদীপের পাঠানো মেল থেকে বেশকিছু এডমিট কার্ডের নম্বর পাওয়া গেছে যেগুলি অনুত্তীর্ণদের বলে অনুমান। সেই অনুযায়ী, এডমিটের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজ করছে গোয়েন্দারা। তাই বাতিল হতে পারে আরও কয়েকজনের চাকরি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ সরগরম রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর বিরোধীরা সুর চড়িয়েছে সমালোচনার। SSC ও TET দুর্নীতি করেই শিক্ষা মন্ত্রী কোটি কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা।