‘অন্যায়ের প্রতিবাদ করব, জেলে যেতে ভয় লাগে না’, ফিরহাদ হাকিম

তৃণমূল দলের দুই নেতা দুই আলাদা মামলায় জেল হেফাজতে রয়েছেন। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও জেলে পাঠানো হবে বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘তৃণমূলে থাকলেই অসাধু, বিজেপিতে গেলেই সাধু।’ সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বললেন, ‘সবার একটা আত্মসম্মান আছে, যা ইচ্ছে তাই করা যায় না।’ কলকাতার মেয়র বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করব, সারাজীবন লড়ব, জেলে যেতে ভয় লাগে না।’ ফিরহাদের কথায়, ‘গণতন্ত্রে যখন আঘাত আসে, তখন এক নিমেষে সব শেষ হয়ে যায়।’ মনে করান, ‘আমি জেলে ছিলাম, হাসপাতালে যায়নি।’

উল্লেখ্য, বড় দুই কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মন্ডল। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মন্ডল রয়েছেন আসানসোল জেলে।