সাবধান! ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা UGC -র, রয়েছে বাংলার ২টি বিশ্ববিদ্যালয়
August 26, 2022

কলকাতায় ২ টি সহ দেশের মোট ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করলো কেন্দ্রীয় সংস্থা UGC। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই প্রসঙ্গে জানিয়েছে যে তাদের ভুয়ো তালিকায় থকা প্রতিষ্ঠান গুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না।
জানাগেছে ওই ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার চৌরঙ্গিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন। যাহ্রাও রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঠাকুর পুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ।
প্রসঙ্গত, শিক্ষা নিয়ে দুর্নীতি যুক্ত ব্যবসা বাড়ছে প্রায় প্রতিদিনই। সাধারণ ও সহজ সরল শিক্ষার্থিদের ঠকিয়ে চলছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান। ছাত্র -ছাত্রীদের ভবিষৎ নিয়ে করা হচ্ছে ছেলে খেলা। পড়াশুনা করে ও ভুয়ো ডিগ্রি পেয়ে হচ্ছে তাদের ভবিষৎ অন্ধকার।