ভয়াবহ দুর্ঘটনা! ২০ ফুট গভীর খাদে উল্টে গেল বাস, গুরুতর জখম প্রায় ৪০ জন

আজ সকালে তামিলনাড়ুর ভালপারাইয়ের কাছে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট গভীর একটি খাদে উল্টে যায়। এই ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে তিরুপ্পুর থেকে ভালপারাইয়ের দিকে যাচ্ছিল। পথে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। বাসটি উল্টে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধারে সহায়তা করে। আহত প্রায় ২০ জন যাত্রীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো এবং খাদে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে খাদ থেকে তোলার কাজও শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।