অমাবস্যাতে নকুল দানা দিয়ে মা কালির আরাধনায় অনুব্রত, নিষ্ঠা সহ করলেন পুজো

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল এখন রয়েছেন জেলে। আজ শুক্রবার সকালে জেলের মধ্যে থেকেই কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো সারলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।
জেলের মধ্যে কালী মূর্তি না থাকায় হনুমান মন্দিরের পাশে একটি টাইলসের উপর মা কালির ছবিতেই নিষ্ঠা সহকারে পুজো দিলেন বীরভূমের কেষ্টা।
জেল সূত্রে জানা গেছে পুজো করার জন্য তিনি পেয়েছেন ধুপ ,নকুলদানা ও লালজবা। প্রসঙ্গত অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল কার্যালয়ে মা কালীকে একবার ৫৭০ ভরি গয়না পরিয়ে পুজো করে সারা ফেলে দিয়েছিলেন।
প্রসঙ্গত, সিবিআই অনুব্রত মণ্ডলের নামে ও বেনামে কেনা বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে। বীরভূমের দাপুটে নেতা তার বিপুল সম্পত্তি করেছেন গরু পাচারের টাকা থেকেই বলে দাবি করেছে সিবিআই। শনিবার সিবিআই আধিকারিকরা আসানসোলের বিশেষ আদালতে পেশ করে কেস ডায়েরি।
সেইখানে অনুব্রত মন্ডলের বিপুল পরিমান সম্পত্তি বোলপুর থেকে বীরভূমের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বলে দাবি করেছে সিবিআই।
ওই কেস ডায়েরিতে আরও দাবি কড়া হয়েছে অনুব্রত মণ্ডল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচারের বিষয়ে প্রতক্ষ্য ও পরোক্ষ ভাবে যুক্ত ছিলেন দাবি করলো সিবিআই। আদালতে জমা দেওয়া কেস ডায়েরিতে সিবিআই জানিয়েছে অনুব্রত মন্ডল সীমান্তে স্বশরীরে হাজির থেকে গরু পাচারের জন্য সেফ পেসেজ তৈরী, পরিবহন ও সীমান্ত পেরোনোর সব কিছু বিষয় সামাল দিতেন দাঁড়িয়ে থেকে।
সেই সাথে সিবিআই দাবি করে জানিয়েছে যে অনুব্রত মন্ডল শুধু নিকট আত্মীয় নয় নিজের দূর সম্পর্কের আত্মীয় ও ঘনিষ্ট লোকের নামে বেনামে প্রচুর সম্পত্তি করেছেন।