GOLD: সোনার দামে সামান্য বদল, জেনেনিন আজ কলকাতায় ১০ গ্রামের দাম কত? জানুন বিস্তারিত

সোনার দামে ফের বদল লক্ষ্য করা গেছে। সম্প্রতি ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে লাগাতার কমছিল হলুদ ধাতুর দাম। তবে শনিবার সামান্য বাড়ল সোনার দাম। কিন্তু দিন কয়েক আগে সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই তুলনায় আজকের দাম অনেকটাই কম। আজ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত, জেনে নিন।
আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, শনিবার অর্থাৎ ১৭ মে কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় খানিকটা বেড়েছে। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৮৯, ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৮৯, ২৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম রয়েছে ৯৩, ৪৫০ টাকা। এই দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি।
গতকাল কমেছিল দাম
উল্লেখ্য, গতকাল, ১৬ মে শুক্রবার সকালে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ছিল ৮৮, ০০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯২, ৫৫০ টাকা। পাকা সোনার বাটের দাম ছিল ৯২, ১০০ টাকা।
আগামী কয়েকদিন দাম কমই থাকবে?
প্রশ্ন উঠছে, সোনার দাম কি আরও কমবে নাকি? জানা গেছে আমেরিকা এবং চিনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। অন্যদিকে, রাশিয়া এবং ইউক্রেন আগামী সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বৈঠকে বসবে। ইরানের সংকটও কমে আসছে বলে খবর। আন্তর্জাতিক এই কারণগুলোর ফলেই বিশ্ব বাজারে সোনার দাম অনেকটাই কমেছে, যা ভারতীয় বাজারেও প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি বজায় থাকলে আগামী দিনে দাম কম থাকার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি সোনার বাজারকে প্রভাবিত করছে, যার ফলে দামের ওঠানামা অব্যাহত রয়েছে।