অর্গ্যাজম ‘মা করতে দেবে না’! ‘লাস্ট স্টোরি’র অফার ফিরিয়ে দেয় কৃতি, অতঃপর হিট হয় কিয়ারা

২০১৪ সালে করণ জোহর, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। সেই ছবি রীতিমতো ঝড় তুলে দিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়।
সেই ছবিতে কিয়ারা একজন নববধূ রূপে অভিনয় করেছিলেন। তবে সেই ছবিতে কিয়ারা যৌন মিলনের দৃশ্যটি নিয়ে খুশি ছিলেন না। এরপর যদিও সেখান থেকেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তাকে যেন যেকোনো ছবিতে সেক্স নিয়ে প্রশ্ন করা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।কিন্তু জানেন কি এই সিনেমার প্রস্তাব সবার প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের কাছেই। কিন্তু রাজি হননি তিনি।
আর তখন সুযোগ আসে কিয়ারা আদভানির কাছে। যা অভিনেত্রীর কেরিয়ারে নিসন্দেহে এক টার্নিং পয়েন্ট।করণ বলেন, ‘আমি কৃতিকে অফারটা দিলাম আর ও শুনে বলল ওর মা তাঁকে করতে দেবে না। আমি তখন ভাবলাম হয়ে গেল, এবার সবার মা লাইনে দাঁড়িয়ে পড়বে, নিজের মেয়েদের অভিনয় করতে দিতে রাজি হবে না। আমি তখন মনে মনে ভাবছিলাম, এই গল্প খুব এমপাওয়ারিং। এই গল্প হল একজন মেয়ের সেক্সুয়াল প্লেজার পাওয়ার রাইটস নিয়ে।’
View this post on Instagram