BigNews: আরও বিপদে দুর্নীতিকারীরা, CBI জানালো ‘অনেককিছু পাওয়া গেছে…..’

SSC নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তরল গোটা রাজ্য। প্রতিদিনই আসছে বিভিন্ন গরম খবর। উদ্ধার হচ্ছে বিভিন্ন নথি ও লুকিয়ে রাখা ঘুষের টাকা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আমলা। সব মিলিয়ে এখন খবরের শিরোনামে নিয়োগ দুর্নীতি ও গরু পাচার কান্ড।

আর এবার SSC র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে সিবিআই আধিকারিকরা বিকেল থেকে মাঝ রাত পর্যন্ত চালালো তল্লাশি। বাড়ি থেকে মাঝ রাতে বেরিয়ে আসার পর এক সিবিআই আধিকারিক বলেন ‘বহত কুছ মিলা’ অর্থাৎ ‘অনেক কিছু পাওয়া গেছে’।

স্বাভাবিক ভাবেই সিবিআইয়ের এই স্বীকারোক্তিতে চাপ বাড়লো দুর্নীতিবাজদের। কারণ মনে করে হচ্ছে নিয়োগদুর্ণিতী ছাড়িয়ে গেছে প্রায় ১৫০০ কোটিতে আর তার মাঝে এখনো পর্যন্ত মাত্র উদ্ধার হয়েছে অল্প পরিমান অর্থ। সিবিআই আধিকারিকরা হন্যে হয়ে তদন্ত করছে এর সাথে জড়িত থাকা ব্যক্তিদের গ্রেফতার করার জন্য।