প্রকাশিত CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল, পাশের হার ৮৮.৩৯% বৃদ্ধি! ছাত্রীদের পাশের হার কত জানেন?

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ (CBSE) প্রকাশিত হলো চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। মঙ্গলবার প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ৮৮.৩৯% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। গত বছরের তুলনায় পাশের হার এবার ০.৪১% বৃদ্ধি পেয়েছে, যা পর্ষদের জন্য একটি ইতিবাচক দিক।

ফলাফলে আরও একবার নজর কেড়েছে ছাত্রীদের সাফল্য। এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। জানা যাচ্ছে, ছাত্রীদের পাশের হার ৯১%। অন্যদিকে, ছাত্রদের পাশের হার তুলনামূলকভাবে কিছুটা কম।

পরীক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটগুলি যেমন cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in -এ গিয়ে নিজেদের রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবে। এই ওয়েবসাইটগুলি থেকেই পড়ুয়ারা তাদের মার্কশিটও ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও, ডিজিটাল মার্কশিটের জন্য ডিজিলকার (Digilocker) থেকেও ফলাফল এবং মার্কশিট পাওয়া যাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছর সারা দেশ থেকে প্রায় ৪২ লক্ষ পড়ুয়া CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে এবং তা চলেছিল ৪ এপ্রিল পর্যন্ত।

ফলাফল প্রকাশের পর এখন সকলের নজর দেশের কোন রাজ্য থেকে বা কোন স্কুল থেকে কারা CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেরা ফল করে ঝলসে ওঠে, সেদিকেই। সামগ্রিকভাবে পাশের হার সামান্য বৃদ্ধি এবং ছাত্রীদের ধারাবাহিক ভালো ফল এবারের ফলাফলের মূল বৈশিষ্ট্য।