JEE-অ্যাডভান্সডের অ্যাডমিট কার্ড Download করুন, দেখেনিন ডাইরেক্ট লিঙ্ক

দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ আইআইটিগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড নিয়ে অবশেষে অপেক্ষার অবসান হলো। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ, ১২ মে, ২০২৫ তারিখে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁরা jeaadv.ac.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের হল টিকিট ডাউনলোড করতে পারছেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই রেজিস্টার্ড প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ পাচ্ছেন। হল টিকিট ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের নির্দিষ্ট লগইন পেজে গিয়ে আবেদন নম্বর (Application Number) এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

অ্যাডমিট কার্ডে কী কী তথ্য থাকবে?

আপনার প্রবেশপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এতে নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করা থাকবে:

প্রার্থীর নাম
রোল নম্বর
ছবি ও স্বাক্ষর
জন্মতারিখ
যোগাযোগের ঠিকানা
ক্যাটাগরি (বিভাগ) সংক্রান্ত তথ্য
পরীক্ষা কেন্দ্রের তথ্য (আইআইটি জোন, কেন্দ্রের কোড, নাম এবং সম্পূর্ণ ঠিকানা)
পরীক্ষার পদ্ধতি ও পেপার সংক্রান্ত জরুরি তথ্য:

JEE Advanced 2025 পরীক্ষাটি সম্পূর্ণরূপে কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় দু’টি পেপার থাকবে — পেপার ১ এবং পেপার ২। প্রতিটি পেপারের জন্য সময় ধার্য করা হয়েছে তিন ঘণ্টা করে। উভয় পেপারেই অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। মনে রাখবেন, যদি কোনও পরীক্ষার্থী শুধুমাত্র একটি পেপারে উপস্থিত থাকে, তবে তার পুরো পরীক্ষাই বাতিল বলে গণ্য হবে। প্রতিটি পেপারেই পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক — এই তিনটি বিষয় থেকে প্রশ্ন থাকবে।

JEE Advanced 2025 অ্যাডমিট কার্ড ডাউনলোডের সহজ পদ্ধতি:

আপনার হল টিকিট দ্রুত ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

১. অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ যান।
২. JEE Advanced 2025-এর জন্য নির্দিষ্ট লগইন পেজটি খুঁজুন এবং খুলুন।
৩. সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, জন্মতারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন।
৪. সফলভাবে লগইন করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
৫. আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে। সেটি সেভ করুন এবং প্রিন্ট করুন।

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর সেটি প্রিন্ট করে অন্তত ২-৩টি কপি নিজের কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন প্রয়োজনে এটি লাগতে পারে।
প্রিন্ট কপির পাশাপাশি অ্যাডমিট কার্ডের একটি সফট কপি (PDF Format) আপনার মোবাইল বা ইমেলে সেভ করে রাখুন ব্যাকআপ হিসেবে।
যদি সম্ভব হয়, পরীক্ষার আগেই একবার আপনার নির্ধারিত কেন্দ্রে গিয়ে সেটি দেখে আসার চেষ্টা করুন। এতে পরীক্ষা শুরুর দিন কেন্দ্র খুঁজে বের করতে সুবিধা হবে এবং টেনশন কমবে।
পরীক্ষার তারিখ অপরিবর্তিত:

যদিও অ্যাডমিট কার্ড প্রকাশে একদিন বিলম্ব হয়েছে, তবে JEE Advanced 2025 পরীক্ষার মূল তারিখ অপরিবর্তিত রয়েছে। পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ মে, ২০২৫ তারিখেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা Joint Admission Board (JAB) 2025-এর পক্ষ থেকে আসেনি। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি JAB 2025-এর তত্ত্বাবধানে দেশের সাতটি জোনাল কো-অর্ডিনেটিং আইআইটি পরিচালনা করছে।

এক নজরে গুরুত্বপূর্ণ তারিখগুলি:

পরীক্ষার তারিখ: ১৮ মে, ২০২৫
প্রোভিশনাল উত্তরপত্র প্রকাশ: ২৬ মে, ২০২৫
ফাইনাল রেজাল্ট ও উত্তরপত্র প্রকাশ: ২ জুন, ২০২৫
পরীক্ষা সংক্রান্ত যে কোনও নতুন আপডেট বা জরুরি নির্দেশিকার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।