জন্মের প্রমাণ ডিজিটাল বার্থ সার্টিফিকেট! এবার ঘরে বসে কীভাবে তৈরি করবেন শিখেনিন

বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য নথি হিসেবে বিবেচিত হয়। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, আধার কার্ড বানানো, উত্তরাধিকার সংক্রান্ত কাজ বা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ, সব ক্ষেত্রেই এটি জন্মের বৈধ প্রমাণপত্র। আগে এটি পেতে প্রচুর ঝক্কি পোহাতে হতো এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, কিন্তু এখন প্রযুক্তির সহায়তায় আপনি ঘরে বসেই অনলাইনে ডিজিটাল জন্ম সনদের জন্য আবেদন করতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটের গুরুত্ব এবং অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার কাজটি অনেক সহজ করে দেবে।
ডিজিটাল বার্থ সার্টিফিকেটের গুরুত্ব:
জন্মের প্রমাণ হিসেবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট একটি নির্ভরযোগ্য ও আইনত স্বীকৃত ডকুমেন্ট। ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করানো, তাদের পাসপোর্ট বা আধার কার্ড তৈরি করানো থেকে শুরু করে ভবিষ্যতে তাদের উত্তরাধিকার সংক্রান্ত অধিকার প্রতিষ্ঠা, এমনকি বিভিন্ন সরকারি ভাতা বা স্কিম পাওয়ার ক্ষেত্রেও এটি অপরিহার্য। এক কথায়, এটি একটি বৈধ ও নির্ভর যোগ্য ডকুমেন্ট হিসেবে জীবনভর প্রয়োজন হয়। সঠিক সময়ে এবং নির্ভুলভাবে সন্তানের ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করে না রাখলে ভবিষ্যতে নানা সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই সকলেরই উচিত এই বিষয়ে সচেতন থাকা এবং যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করা।
ডিজিটাল বার্থ সার্টিফিকেট অনলাইনে তৈরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার সময় কিছু জরুরি নথিপত্রের স্ক্যান করা কপি আপনার কাছে প্রস্তুত রাখতে হবে। এগুলি হলো:
শিশুর নাম, জন্ম তারিখ ও স্থান সম্পর্কিত তথ্য।
পিতা মাতার নাম ও পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্য।
যদি হাসপাতালে জন্ম হয়, তাহলে হাসপাতালের নাম ও ঠিকানা।
পিতা বা মাতার যে কোনো একটি পরিচয় পত্র (আধার কার্ড/প্যান কার্ড/ভোটার আইডি কার্ড-এর মধ্যে যেকোনো একটি)।
ঠিকানার প্রমাণপত্র (যেমন সাম্প্রতিক ইলেকট্রিসিটি বিল বা ড্রাইভিং লাইসেন্স)।
মনে রাখবেন, এই ডকুমেন্টগুলোর স্ক্যান করা কপি স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে এবং প্রতিটি ফাইলের আকার সাধারণত ১ এমবি’র মধ্যে রাখতে হয়।
ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার ধাপসমূহ:
অনলাইনে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে:
১. সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে যান।
২. সেখানে “Sign up” অথবা “User Registration” অপশনে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৩. রেজিস্ট্রেশন সফল হলে প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
৪. লগ ইন করার পর ‘নতুন জন্ম নিবন্ধন’ (New Birth Registration) অপশনটি সিলেক্ট করুন।
৫. আবেদন ফর্মে শিশুর জন্মের তারিখ ও সময়, জন্মস্থান বা ঠিকানা, যদি হাসপাতালে জন্ম হয় তাহলে হাসপাতালের নাম এবং পিতা মাতার বিস্তারিত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
৬. প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর ডিজিটালি স্ক্যান করা কপি আপলোড করুন (নির্দেশিকা অনুযায়ী ফাইলের আকারের মধ্যে)।
৭. আবেদন ফর্ম পূরণ ও ডকুমেন্ট আপলোডের পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
আবেদন পরবর্তী প্রক্রিয়া ও ডাউনলোড:
আবেদন সাবমিট করার পর আপনি একটি রেফারেন্স নম্বর (Reference Number) পাবেন। এটি যত্ন করে টুকে রাখুন কারণ ভবিষ্যতে এই নম্বর দিয়েই আপনি আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আপনার আবেদন ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হতে পারে। আবেদনের অগ্রগতির বিষয়ে আপনাকে SMS বা ইমেলের মাধ্যমেও আপডেট দেওয়া হতে পারে। সাধারণত, আবেদন অনুমোদিত হওয়ার পর ৭ থেকে ১৫ দিনের মধ্যে ডিজিটাল জন্ম সনদ পিডিএফ ফরম্যাটে ডাউন লোড করা যায়।
একবার আপনার আবেদন অনুমোদিত হলে, আপনি যে ওয়েবসাইট থেকে আবেদন করেছিলেন, সেখানে আবার যান। ‘Download Birth Certificate’ অপশনটি সিলেক্ট করুন। আপনার প্রাপ্ত রেফারেন্স নম্বরটি প্রবেশ করিয়ে সহজেই পিডিএফ ফরম্যাটে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সরকারি সাইটে অনেক সময় একসাথে বেশি লোড থাকে, তাই ডাউনলোড করতে সমস্যা হলে কিছুক্ষণ অপেক্ষা করুন বা অন্য কোনো ব্রাউজারে চেষ্টা করুন। অনেক সময় রাতে চেষ্টা করলে সহজে ডাউনলোড করা যায়। যদি আবেদনে কোনো ত্রুটি থাকে বা কোনো সংশোধনের প্রয়োজন হয়, তাহলে স্থানীয় পৌর অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে তা ঠিক করিয়ে নিতে পারেন।
ডিজিটাল বার্থ সার্টিফিকেট এখন হাতের নাগালে। এই সহজ অনলাইন পদ্ধতি অবলম্বন করে আপনি ঘরে বসেই এই গুরুত্বপূর্ণ নথিটি তৈরি করে নিতে পারেন এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত পদক্ষেপ নিতে পারেন।