বাড়তে পারে ED -র ক্ষমতা, সুপ্রিম কোটের নোটিশ কেন্দ্র সরকারকে

আর্থিক তছরূপ আইনে ED -র বিশেষ ক্ষমতা প্রদান সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম ED ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি এবং ইডি-কে বিশেষ ক্ষমতা দেওয়া নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন । সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে।

শীর্ষ আদালত আর্থিক তছরুপ আইনের দুটি দিক বিবেচনা করবে । গত 27 জুলাই এই বিষয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। সেদিন আদালতে বলা হয় অভিযুক্তকে মামলা সংক্রান্ত তথ্যের কপি দেওয়ার প্রয়োজন নেই ED। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয় অভিযোক্তার নিজেকে নির্দোষ প্রমাণ করতে দায়িত্ব নিজের । ED অভিযুক্তকে দোষী প্রমাণ করার দায়িত্ব নেবে না। বিচারপতি খানউইলকরের বেঞ্চে সুপ্রিম কোর্টে এর শুনানি হবে।

এদিন বৃহস্পতিবার প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, “আমাদের মনে হয়েছে প্রাথমিকভাবে এই দুটো দিক বিবেচনা করা দরকার।” দুটি বিষয় নিয়ে বিবেচনার কথা থাকলেও আর্থিক তছরুপ আইনের পুরো বিষয়টি নিয়েই পুনর্বেবিচনা করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠানো হয়েছে। আজ তারই বিরোধিতা করে শীর্ষ আদালতে সওয়াল করেন কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা। তাঁর মতে, এই দুটো বিষয় নোটিশ পাঠানো উচিত ছিল। যদিও আর্থিক তছরুপ আইনের পুরো বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানান মামলাকারীদের আইনজীবী কপিল সিবাল। শুনানিতে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবি কুমার বলেন, “শুনানি বিস্তারিত করার কোনও প্রয়োজন নেই। কালো টাকা রোধ করার উদ্যোগকে আমরা সমর্থন জানাই। এই উদ্যোগ ভাল।”