জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি (১১ মে ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতক-জাতিকার জীবনে ভিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়। এই কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা হয়। রাশিফল আপনাকে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে সাহায্য করে, উন্নতির পথে এগিয়ে যেতে কী করা উচিত সে সম্পর্কে ধারণা দেয় এবং আপনার সামনে কী কী বাধা আসতে পারে তা সম্পর্কে আগাম বার্তা দেয়। তাহলে চলুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আজ কী বলছে।

মেষ (ARIES): আজ আপনার জন্য দিনটি বেশ শুভ বলে মনে হচ্ছে। নিজের কাজের জন্য সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে। মন দিয়ে নিজের কাজকর্ম করুন। কাছের মানুষের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসবে।

বৃষ (TAURUS): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর। অন্যের উপকার করলে মন শান্তি পাবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দেখে শুনে সিদ্ধান্ত নিন। মন দিয়ে নিজের কাজকর্ম চালিয়ে যান।

মিথুন (GEMINI): আজ আপনি কোনো বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন। যদি কোনো অস্ত্রোপচার হওয়ার থাকে, তাহলে আজ তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পথ্য ঠিকঠাক গ্রহণ করুন।

কর্কট (CANCER): আজ আপনি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন। সন্তানের কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি বাড়তি যত্নশীল হন এবং প্রয়োজনে ভালো ডাক্তারের পরামর্শ নিন। তাদের বেশি করে সময় দিন।

সিংহ (LEO): আজ আপনি ক্রীড়া জগতে বেশ নাম ডাক অর্জন করতে পারেন। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন এবং অনুশীলনে মনোযোগ দিন। খেলাধুলায় সাফল্য পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যা (VIRGO): আজ আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং অযথা বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন। শরীর ভালো রাখতে প্রতিদিন সকালে নিয়ম করে হাঁটাচলার অভ্যাস করুন।

তুলা (LIBRA): আজ আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একসঙ্গে বাইরে ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন। ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং সাবধানে ঘোরাফেরা করুন। পরিবারের সাথে ভ্রমণে দিনটি বেশ আনন্দেই কাটবে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার মন কোনো কারণে চঞ্চল থাকতে পারে। সহজে ভেঙে পড়বেন না বা হতাশ হবেন না। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মন ভালো রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করতে পারেন।

ধনু (SAGITTARIUS): আজ আপনার বহুদিনের হারানো বা পুরোনো কোনো জিনিস খুঁজে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি প্রাপ্তির পর কোনো মানত বা প্রতিশ্রুতি থাকে, তাহলে তা অবশ্যই পূরণ করুন।

মকর (CAPRICORN): আজ আপনার কাছের কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন। সহজে সকলকে বিশ্বাস না করাই ভালো। সব মিলিয়ে দিনটি খুব একটা অনুকূল নাও যেতে পারে।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। তার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান। স্ত্রীর চিকিৎসায় বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশে থাকুন এবং যত্ন নিন।

মীন (PISCES): আজ আপনার বিনা কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তাই বুঝে শুনে খরচ করুন এবং আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। আজকের দিনটি আর্থিক দিক থেকে খুব একটা ভালো নাও যেতে পারে।