Baby Bump Photoshoot : করিনা-বিপাশাদের নির্লজ্জ বললেন KRK, প্রশংসা করলেন সাউথের হিরোর স্ত্রীদের

কোনো ভাবেই যেন বলিউডের নিন্দে করার কোনও সুযোগই ছাড়েন না KRK অর্থাৎ কামাল আর খান। সিনেমা থেকে শুরু করে বলিউড তারকা, সব কিছুতেই নিন্দা করেন KRK। আর এবারও তার ব্যতিক্রম হলো না। করিনা কাপুর, আলিয়া ভাট, বিপাশা বসুর মতো তারকাদের নিয়ে নিন্দা জনক মন্তব্য করলেন তিনি । বেবি বাম্প বের করে ফোটোশ্যুট করার কারণে।
সম্প্রতি বলিউড আর সাউথের হিরোদের স্ত্রীদের নিয়ে ছবির কোলাজ তৈরি করলেন তিনি। একধারে বলিউড থেকে বিপাশা, করিনা, লিসা হায়ডন, কঙ্কনা সেন শর্মাদের নগ্ন বেবিবাম্পের ছবি রাখলেন। আর অন্যদিকে দক্ষিণের অভিনেতাদের ছবি তাঁদের স্ত্রীদের সঙ্গে এথনিক পোশাকে। সেই ছবির ক্যাপশনে KRK লিখলেন, ‘এটাই পার্থক্য নির্লজ্জ মানুষজন আর মার্জিত পরিবারের মধ্যে।’
KRK র করা এই ধরনের নেগেটিভ কমেন্ট একেবারেই মানতে পারলেন না বলিউড অভিনেত্রীদের ফ্যানেরা । তাঁদের জবাব, এক তো দুটো আলাদা আলাদা পরিস্থিতি। তার উপরে এভাবে নারী চরিত্র বিবেচনা করা পোশাক দিয়ে আজকের সময়ে শুধু যে নীতিগত অপরাধ তা নয়, সঙ্গে সমাজের পক্ষে ক্ষতিকারক। আবার অন্যদিকে কিছু কিছু মানুষ বলিউডের এই রুচিকে নিয়ে গালিগালাজ করতেও ছাড়েননি ।
This is the difference between Shameless People and cultured family people. pic.twitter.com/yrIFWlebSJ
— Kamal Rashid Kumar (@kamaalrkhan) August 24, 2022