লোহার রড দিয়ে পিটিয়ে খুন প্রেমিকাকে! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছে সকলে, দেখুন আপনিও

মহারাষ্ট্রের নাগপুরে একটি অত্যন্ত লোমহর্ষক এবং নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে, ক্যামেরার সামনেই এক যুবক তার বান্ধবীকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। এই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে। এই প্রকাশ্য হত্যাকাণ্ডের জেরে নাগপুর শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সোসাইটির বেসমেন্টে এক যুবক একটি লোহার রড দিয়ে এক তরুণীকে নির্মমভাবে বেধড়ক মারধর করছে। রডের আঘাতে ওই তরুণী বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, চিৎকার করছে এবং প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু ওই যুবক বিন্দুমাত্র থামেনি। প্রেমিকের পৈশাচিক আক্রোশ থেকে রেহাই পাননি ওই তরুণী। বেসমেন্টেই তাঁকে পিটিয়ে আধমরা করে ফেলে ওই যুবক।
नागपुरात दिवसाढवळ्या प्रियकराकडून प्रेयसीची निर्घृण हत्या, लोखंडी रॉडने केले वार pic.twitter.com/fGm30CK0GT
— News18Lokmat (@News18lokmat) May 8, 2025
এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা যায়, ওই তরুণীর মুখ থেকে যতক্ষণ কথা এবং বাঁচার আর্তনাদ শোনা গিয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই যুবক তাকে রড দিয়ে আঘাত করে গেছে। লোহার রডের লাগাতার বাড়িতে যখন তাঁর মৃত্যু নিশ্চিত হয় এবং দেহ নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন ওই যুবক রডটি ফেলে দিয়ে ঠান্ডা মাথায় ঘটনাস্থল থেকে হেঁটে বেরিয়ে যায়।
প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুনের এই ঘটনাকে ঘিরে নাগপুর শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি সোসাইটির মতো জায়গায় ঢুকে কীভাবে এক যুবক এত নির্মমভাবে তার প্রেমিকাকে খুন করতে পারে, তা দেখে স্থানীয়রা স্তম্ভিত। সাধারণ মানুষ এই ঘটনার ভয়াবহতায় হতবাক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে কী কারণে ওই যুবক এমন নৃশংসভাবে তার বান্ধবীকে পিটিয়ে মেরে ফেলল। তাদের সম্পর্কের মধ্যে কী সমস্যা ছিল বা এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।