AAP এর প্রতি বিধায়ককে ২০কোটি! BJP-র পর্দা ফাঁস করলেন সিসোদিয়া, জানুন কি বললেন তিনি

BJP -র বিরুদ্ধে ফের একবার বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। এবার সরাসরি ট্যুইট করে BJP কে সাবধান করলেন AAP এর সেকেন্ড-ইন-কমান্ড। AAP এর চারটি বিধায়ক BJP এর যোগাযোগের কথা প্রকাশ্যে আনার পরই সিসোদিয়া ট্যুইট করেছেন। মণীশ সিসোদিয়ার দাবি করেন , AAP এর চারটি বিধায়ককে ২০ কোটি টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে BJP।
টুইটারে মণীশ সিসোদিয়া লিখেছেন, ‘বিজেপি, সাবধান। ওঁরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। ভগত সিংয়ের অনুগামী। নিজেদের জীবন দিয়ে দেবেন কিন্তু কোনওদিন বিশ্বাসঘাতকতা করবেন না। সিবিআই ও ইডি তাঁদের সামনে কোনও কাজে আসবে না।’ সিসোদিয়ার দাবি, তাঁকে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এবার AAP এর চারটি বিধায়ককে কেনার চেষ্টা চালাচ্ছে BJP।
বুধবার aam aadmi party প্রেস কনফারেন্স করে জানায়, তাঁদের সঙ্গে BJP এর নেতারা যোগাযোগ করেন। তাঁদের দাবি, BJP তে জোক দেওয়ার জন্য প্রত্যেক বিধায়ককে 20 কোটি টাকার অফার দেওয়া হয় । যদি আরও বিধায়ক তাঁরা আনতে পারেন, তবে তাঁদেরকে 25 কোটি টাকা করে দেওয়া হবে প্রস্তাব দেওয়া হয়েছে। যদি তাঁরা এতে রাজি না হন, তবে সিসোদিয়ার মতো তাঁদের বাড়িতেও CBI ও ED -র হানা চলবে।