৭২ জায়গায় জমি দেয়নি রাজ্য, BSF -এর কাছে চাঞ্চল্যকর আবেদন বিরোধী দলনেতার!

গরু পাচার তদন্তের মাঝেই রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর অভিযোগ সীমান্তের নজরদারিতে আরো কড়াভাবে করার জন্য চৌকি তৈরি করবে BSF । অথচ জমি দিচ্ছে না সরকার। । শুভেন্দুর দাবি, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকায় বেড়েছে বিশেষ নজরদারি তাই তৃণমূলের গরু পাচার করতে সমস্যা হচ্ছে। এতদিন BSF এর একাংশকে ম্যানেজ করে চলতো গরু পাচার।এখন নিরুপায় হয়ে এখন গরু পাচারের অন্য কৌশল নিচ্ছে শাসক দল।

পুরুলিয়ায় দুধের গাড়ির ভেতরে গরু পাচারের ঘটনাকে উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, ”গরু পাচার করতে সমস্যা হবে সে কারণে রাজ্যের 72 টি জায়গায় জমি দেওয়া হয়নি বিএসএফের চৌকি তৈরি করার জন্য। আমি বিএসএফ কর্তাদের বলেছি আপনারা জমির মালিকদের কাছ থেকে সরাসরি জমি কিনে চৌকি বানান যাতে গরু পাচার সম্পূর্ণরূপে সীমান্ত দিয়ে বন্ধ হয়।”

জানা গিয়েছে, কয়েক মাস আগেই সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক হয় স্বরাষ্ট্র সচিবের। BSF -এর এলাকা বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই নানা আলাপ-আলোচনা চলছে। সীমান্তরক্ষী বাহিনীর এলাকা বৃদ্ধির নিয়ে সরকারি মহলের একাংশ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন । শাসক দলের তরফ থেকে অনেক সময়েই বলা হয়েছে, রাজ্যের হাতে আইন-শৃঙ্খলার বিষয়টি থাকার পরেও কেন্দ্রীয় সরকার আসলে বাহিনীর মাধ্যমে রাজ্যের সেই আইনের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে। ভারতের পূর্ব দিকে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । এখানে জমি সমস্যা একটি বড় বিষয় বলে দাবি সরকারের ।