মুখ্যমন্ত্রীর পুজো অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায় কলকাতা হাইকোর্টে , জেনে নিন বিস্তারিত

গত বছর পুজোয় অনুদানের পরিমাণ ছিল 50 হাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ঘোষণায় পুজোয় অনুদানের পরিমাণ এক ধাক্কায় বেড়ে হয়েছে 60 হাজার। তারপর থেকেই এই নিয়ে তর্ক -বিতর্ক শুরু হয়েছে। এদিকে এরইমধ্যে অনুদানের বিরোধিতা করে আইনজীবীদের সংগঠন কলকাতা হাইকোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের অনুমতি চাওয়া হয়েছিল।জনস্বার্থ মামলা অনুমতি দিয়েছিলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তারপরেই বুধবার দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এবার একই ইস্যুতে ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হয়ে গেল কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, মামলা করেছেন সুবীর কুমার ঘোষ নামে এক ব্যক্তি।
সূত্রের খবর, এ দিন জনস্বার্থ মামলায় অনেক প্রশ্নে তোলা হয়েছে। প্রশ্নগুলি হল,আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে কেন পুজোয় অনুদান? যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিষ্কার জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান? অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, তারপরেও কেন রাজ্য অনুদান দিচ্ছে পুজোয়? এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে?