‘গাঁটছড়া’র গল্পের নতুন মোড়, পুলিশে চাকরি পেতে চলেছে বনি!

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াতে। মাত্র কয়েক মাসেই দর্শকদের মধ্যে বেশ সারা ফেলেছে গাঁটছড়া। যেখানে ঋদ্ধি ও খড়ির রাগ খুনসুটি ভালোবাসা মন জয় করেছে দর্শকদের। তবে এবার গাঁটছড়া ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়।

কিছুদিনের শেষ পর্বে দেখা গিয়েছিল সিংহরায় পরিবারের তিন ছেলে ও তিন বৌ মিলে হানিমুনে গিয়েছিলো । সেখানে ঘটে এক বিপদ।যদিও পরে সবটা সামাল দিয়ে সব ভুল বোঝাবোঝি মিটিয়ে বাড়িতে ফিরেছে সিংহরায় পরিবারের তিন ছেলে ও তিন বৌ। কিন্তু এবার নতুন মোড় নিলো ‘গাঁটছড়া’ ধারাবাহিক।

এই ধারাবাহিকে প্রসূন ভেবেছিল সে তার স্ত্রী মধুশ্রীর মন গলাতে পারবে। কিন্তু সেটা আর হয়নি । স্বামীকে ক্ষমা করল না সে। উল্টে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসূন অপমানিত হয় পরিবারের সকলের কাছেই। যদিও পরে শেষমেশ খড়ির দ্বারস্থ হতে হয় তাকে । কিন্তু পিশেমশাই অর্থাৎ প্রসূনকে কোনো রকম সাহায্য করে না খড়ি। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আর সেই সময় জেলে যাওয়ার আগে ফের সিংহ রায় পরিবারের ক্ষতি করার প্রতিজ্ঞা নেয় প্রসূন।

এদিকে কলকাতার বাইরে প্রসূনের মতো অপরাধীকে একা বাগে আনা মুখের কথা নয়! বনির এই সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুলিশে চাকরি দেওয়া হবে।আর এই খবর শোনা মাত্রই ভীষণ খুশি হয়ে যায় খড়ি ও দ্যুতি।