অপেক্ষার অবসান! প্রকাশ্যে ‘বিক্রম বেদা’র টিজার, ‘এই গল্পে তো দু’জনেই খারাপ’

কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিলো বিক্রম বেদা’র হৃত্বিক রোশনের ফার্স্ট লুক । যেখানে হৃত্বিকের বেদা লুক সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। হৃত্বিকের বেদা লুক প্রশংসা কুড়িয়েছে অজস্র।শুধু তাই নয় তার এক মাস পর সামনে এসেছিলো ‘বিক্রম’ ওরফে সইফের লুক।ছবিতে তাঁর লুক কেমন হবে সেই নিয়ে চুড়ান্ত জল্পনা তৈরি হয়েছিল বলি ইন্ডাস্ট্রিতে। তবে তখন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘বিক্রম’ ওরফে সইফের লুক।এই সিনেমা নিয়ে বেশ আগ্রহী ছিলেন ভক্তরাও।

তবে এবার অপেক্ষার অবসান। প্রকাশ্যে ‘বিক্রম বেদা’র টিজার। একসঙ্গে বড় পর্দায় ঝড় তুলবেন হৃত্বিক রোশন ও সইফ আলী খান। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রটিতে।

১ মিনিট ৫৪ সেকেন্ডের টিজারের শুরুতেই, টেবিলের দুই প্রান্তে বসে দেখা মিলেছে সইফ-হৃতিকের। জিজ্ঞাসাবাদ চলছে সেখানে । তখন হৃতিক গল্প বলতে শুরু করেন।তবে বেদা হৃতিকের এক মন্তব্য যেন ট্রেলারে আগুনে একটু ঘি ঢেলেছে। হৃত্বিক বলেন, ‘‘ভালো আর খারাপের মধ্যে বেছে নেওয়াটা সহজ, কিন্তু এই গল্পে তো দু-জনেই খারাপ!’ জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।