Weather: কয়েক ঘণ্টার মধ্যে বাংলার ৩ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, তুমুল বৃষ্টির সম্ভাবনা

বিগত কয়েকদিন ধরে চলা তীব্র গরমের দাপট অনেকটাই কমেছে। এরমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ঝেঁপে নামল ঝড়-বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই সময় ঝড়-বৃষ্টির সাক্ষী থেকেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা কলকাতা সহ তিন জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাত বাড়লে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টিতে কলকাতা ছাড়াও মূলত ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

সেই পূর্বাভাস মেনেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আলিপুর জানিয়েছে, পরবর্তী দু’-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলার জন্য আলিপুর হাওয়া অফিস লাল সতর্কতা জারি করেছে।

এই তিন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারেও পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, এই ঝড়বৃষ্টির পরিস্থিতি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবেই বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে বাংলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস (রবিবার পর্যন্ত):

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দু-এক জায়গায় শিলাবৃষ্টির ও বজ্রপাতের আশঙ্কা থাকবে।

  • শুক্রবার: বৃষ্টির প্রভাব ও পরিমাণ কিছুটা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • শনিবার: আবার বৃষ্টি ও ঝড়ের পরিমাণ কিছুটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।
  • রবিবার: ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস (সোমবার পর্যন্ত):

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই আগামী কয়েক দিনে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকবে এবং গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা যাচ্ছে।