SSC: গোপন জবানবন্দি দিলেন অর্পিতা, ফাঁস করলেন পার্থের সব তথ্য

পার্থ চ্যাটার্জি এবার দুর্নীতি মামলায় আরও ফেঁসে পড়তে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী SSC নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন অর্পিতা মুখার্জি।
তদন্তকারীদের অর্পিতা জানিয়েছেন যে ঘনিষ্টতা সূত্রে বেশ কিছু আর্থিক লেনদেনের কথা তার কানে গিয়েছে। তাই কোন জেলা থেকে কত টাকা আসত ? কে পাঠাত? সেই তালিকা করতেই অর্পিতার বয়ান খুবই গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর অনুযায়ী জেরার মুখে অর্পিতা নাকি বাংলার অনেক রাঘব বোয়ালের নাম জানিয়েছেন ইডিকে।
প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিনয় জগৎ থেকে নিজের এই দুর্গতির জন্য এবার অর্পিতা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে দুষছেন।
সূত্রের খবর অনুযায়ী, মহিলা কারারক্ষী ও সহ বন্দিদের কাছে মাঝেমধ্যে দুঃখের কথা বলেই ফেলছেন অর্পিতা। তিনি বলেছেন, ‘পার্থ প্রথমে আমাকে মেয়ের মতো দেখতেন। পরে বললেন, তুমি আমার বান্ধবী।’ তবে সেই পার্থ এখন অর্পিতার দুচোখের বিষ। রাত দিন পার্থর ঘাড়ে দোষ চাপাচ্ছেন অর্পিতা।