প্রকাশ্যে ছেলের প্রথম ছবি, বোনপোকে দেখে হাউহাউ করে কাঁদলেন সোনামের বোন রিয়া!

২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কাপুর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, ২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যারা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। তাদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুর।
এরপরই সোশ্যাল মিডিয়ায় বন্যা বয়ে যায় শুভেচ্ছার। তারকা থেকে শুরু করে সোনামের ভক্তরা সকলেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এদিকে সোমবার দুপুরে সোনমের সদ্যোজাত শিশুপুত্রের ঝলক প্রকাশ্যে আনলেন সোনমের ছোট বোন রিয়া ।
যদিও বোনপোর মুখ দেখালেন না রিয়া, ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন সদ্যজাত শিশুর মুখ । অন্যদিকে ছবিতে মাস্কে মুখ ঢেকে রিয়া ।সোনাম পুত্রের মুখ দেখেই যেন চোখে জল সুনিতা কাপুরের। অন্যদিকে হাউমাউ করে কাঁদলেন রিয়া।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিয়া লেখেন, ‘রিয়া মাসি একদম ঠিক নেই। এত্তো কিউট! বাপরে, এতো সহ্য হচ্ছে না। এই মুহূর্তটা কেমন জানি অবাস্তব মনে হচ্ছে। সোনম আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার দেখা সবচেয়ে সাহসী মা, আর আনন্দ আহুজা সবচেয়ে ভালো বাবা। নতুন দিদিমা সুনীতা কাপুরকেও অনেক শুভেচ্ছা’।
View this post on Instagram