BigNews: দুর্গাপুজোর সময় একদম FREE তে দেওয়া হবে, বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

দূর্গা পুজোর সময় কলকাতার প্রতি ওয়ার্ডে প্রতি পরিবারকেই দেওয়া হবে নীল ও সাদা রঙের দুটি বালতি। সেই বালতি গুলিকে বাড়ির সামনে ও রাস্তার ধারে বসাতে হবে। আবর্জনা ফেলার জন্য বাড়ির সামনে সাজানো থাকবে দুটি ডাস্টবিন।

জানাগেছে মুখ্যমন্ত্রী মমতা বানার্জির নির্দেশেই এই উদ্যাগ নিয়েছে পুরসভা। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা আরও নির্দেশ দিয়েছেন গায়ক ইন্দ্রনীল সেন বিনামূল্যে দুর্গাপুজোর গানের ক্যাসেট কলকাতা সহ বাংলার প্রত্যেক জেলায় পৌঁছে দেবেন। আর সেই গান বাংলার প্রত্যেক পূজা প্যান্ডেলে বাজাতে হবে।

প্রসঙ্গত, বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। দূর্গা পুজো এলেই সাধারণ মানুষের পাশাপাশি বাড়ে প্রশাসনিক ব্যস্ততা। পুজোর সময় যাতে বড়সড় কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকের থাকে প্রশাসনিক নজর। বাংলার মানুষ যাতে আনন্দের সাথে মায়ের আরাধনা করতে পারেন সেটিও সুনিশ্চিত করতে তৎপর থাকে প্রশাসন।