প্যাচপ্যাচে গরমে সামান্য স্বস্তি! দাম কমল LPG সিলিন্ডারের, কত হল? দেখেনিন

গরমের দাপটে যখন মানুষ হাঁসফাঁস করছে, ঠিক সেই সময় রান্নার গ্যাসের দামে সামান্য হ্রাস কিছুটা হলেও স্বস্তি এনে দিল। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ১৭ টাকা কমেছে। আজ, ১ মে থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম বিবেচনা করে এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ীই এ দিন দাম পর্যালোচনার পর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৬৮ টাকা থেকে কমে হয়েছে ১৮৫১ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থালি ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

উল্লেখযোগ্য, সাধারণত ১৪.২ কেজির সিলিন্ডার ঘরোয়া ব্যবহারের জন্য বরাদ্দ থাকে, আর ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার হয় মূলত হোটেল ও রেস্তোরাঁগুলিতে।