বলিউড কে ছাপিয়ে, বাঙালির রত্নকে লুফে নিল দক্ষিণী ইন্ডাস্ট্রি,আসছে বঙ্কিমচন্দ্রের ‘আনন্দ মঠ’

এইমুহূর্তে অনেকের মনেই প্রশ্ন কেন দক্ষিবনি সিনেমা পেছনে ফেলে দিচ্ছে বলিউড কে ?আর সেই প্রশ্নের জবাবে দর্শকরা এক বাক্যেই জানিয়ে দেয়, বলিউডের ছবিতে দেখানো হয় শুধু অপসংস্কৃতি। সেই স্থানে দক্ষিণী সিনেমায় পাওয়া যায় ভারত মাতার গল্প ও ভারতের নিজস্ব সংস্কৃতি।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও অন্যতম পরিচালক এস এস রাজামৌলি কে এখন চেনে বলিউড থেকে শুরু করে ভারতের গোটা বিনোদন জগৎ। বাহুবলি তৈরী করে সকলকে চমকে দিয়েছেন রাজামৌলি। আর এবার তারই সহাকরী অশ্বিন গঙ্গারাজু ছবি নিয়ে আসছেন বাংলার বিখ্যাত ও কালজয়ী উপন্যাস ‘আনন্দমঠ’ থেকে। নতুন সেই সিনেমার নাম রাখা হয়েছে ‘১৭৭০’।

নতুন এই সিনেমার প্রেক্ষাপট হতে চলেছে বাংলা। কারণ কালজয়ী এই নুপন্যাসের সাথে যোগ রয়েছে বাঙালির। আর সবথেকে বড় কথা এই ছবির যে পোস্টের দেশজুড়ে আলোড়ন ফেলেছে সেই পোস্টার তৈরী করেছেন বাঙালি কন্যে একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya)। বাঙালি এই কন্যা এখন কাজ করছেন দক্ষিণী সিনেমায়।

‘বাহুবলী’, ‘আর আর আর’ এর পর এবার ভারতীয় সিনেমার আরও একটি বড় বাজেটের ছবি আসতে চলেছে। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ উপন্যাস অবলম্বনে আসছে, আসন্ন ছবি ‘১৭৭০’। ‘বন্দে মাতরম’ সৃষ্টির ১৫০ বছর উদযাপন উপলক্ষে আবার এক ব্লকবাস্টার ছবি উপহার দিতে চলেছেন ‘রাজামৌলি’‌। এই খবরে শিহরিত হচ্ছেন প্রত্যেক বাঙালি।

 

View this post on Instagram

 

A post shared by Taran Adarsh (@taranadarsh)