BigNews: ইলেকট্রিক বিলে ৬০ শতাংশ ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
August 22, 2022

পুজো কমিটিগুলোর জন্য দারুন সুখবর। বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে ৬০ শতাংশ। আজ, সোমবার পুজো কমিটিগুলির বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের শুরুতেই বিরোধী বিজেপিকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘অনেকে বড় বড় কথা বলেন। কলকাতায় দূর্গা পুজো হয় না। সরস্বতী পুজো হয় না। আমি বলছি, এমন পুজো কোথাও হয় না।’
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কলকাতা-সহ প্রতিটিজেলার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। বাড়তি সুখবর, এবার 50,000 নয়, তার সাথে আরও 10 হাজার বাড়িয়ে 60 হাজার টাকা দেওয়া হবে পুজো কমিটিগুলোকে ৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর ব্যাপারে হওয়া বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷