BigNews: ফের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়

আজ, সোমবার আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। পূর্ব মেদিনীপুরের মারিশদায় এই দুর্ঘটনা ঘটে। তাঁর কনভয়ের পিছনে থাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরির। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

যদিও শুভেন্দু অধিকারী সুস্থ আছেন বলেই খবর। কলকাতার দিকে আসছিল তাঁর কনভয়। উল্লেখ্য, এর আগে ওই একই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। এবার সেই দুর্ঘটনাস্থল থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই এই ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সম্প্রতি এইরকমই একটি দুর্ঘটনার কবলে পড়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তমলুকে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছিল। ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছিল গাড়ির সামনের অংশ। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন গাড়ির চালক।