BigNews: ফের আদালতে তোলা হবে প্রাক্তন দুই উপদেষ্টাকে
August 22, 2022

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দুই উপদেষ্টা অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা। প্রাক্তন দুই উপদেষ্টা অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকে সোমবার ফের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, তথ্যের অধিকার আইনকে হাতিয়ার করে শূন্যপদের সংখ্যা জেনে, সেই মতো নিয়োগ করা হত। তবে গোটা প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ছিল না। বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত, তা জানতে এই দু’জনকে আরও জেরা করা প্রয়োজন।
প্রসঙ্গত, দুই প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহার গ্রেফতারি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এর আগেই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।