BigNews: ফোন নম্বর পাল্টে দিচ্ছেন মমতা, মুখ্যমন্ত্রী দিলেন নতুন নির্দেশ

আজ ডিজিপি মনোজ মালব্যের নির্দেশে রাজ্য পুলিশের ২০০০ এর বেশি সরকারি মোবাইল নম্বর বদলে দেওয়া হলো। সেই তালিকায় রয়েছেন রাজ্যের সব থানার ওসি -আইসি থেকে বিভিন্ন মুচ্চপদস্থ আইপিএস কর্তারা।

২০১৬ সালে রাজ্য পুলিশে প্রথম চালু হয় ক্লোস্ড ইউজার গ্রুপ সংযোগের মোবাইল। এরপর পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাত বছর পর পরিষেবা প্রদানকারী বেসরকারি টেলিকম সংস্থা বদলের সিদ্ধান্ত নেয় ভবানীভবন। আর সেই কারণেই এই নম্বর পরিবর্তন।

প্রসঙ্গত, মনে করা হচ্ছে প্রশাসনিক কাজ কর্মে আরও গতি আনতে ও সুষ্ঠভাবে পরিচালনা করতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন এমন পদক্ষেপ। বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নতুন উদ্যোগে প্রসাধনীক ব্যবস্থাকে ঢেলে সাজাতেই নিয়েছে এই উদ্যাগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।