দূর্গাপূজা: ২৫ সেপ্টেম্বর মহালয়া, আমজনতার জন্য এবার বড় সুযোগ!

সারা বিশ্বের মতো বাংলাতেও হানা দিয়েছে করোনা। এখনো রয়ে গেছে তার রেশ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ আবার অনেকেই সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন বাড়ি। করোনা অতিমারীর জেরেই গত ২ বছরে জাকজমক ভাবে পালন করা হয়নি দুর্গোৎসব।

তবে এবার পরিস্থিতি রয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবার সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে বনেদি বাড়ির পুজোর সিংহদরজা। অর্থাৎ এবার আগের মতোই তুমুল ধুমধামে হবেক মায়ের আরাধনা। বনেদি বাড়ির এতিহ্যবাহী পুজোর দর্শন করতে পারবেন বাংলার আমজনতা।

গতবারের তুলনায় এবার আগেই হবে পিত্রপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। প্রসঙ্গত আগামী ২৫ সে সেপ্টেম্বর হবে মহালয়া ভোরে বাতাসে ভাসবে আগমনীর সুর। বাংলার সকল বাঙালি মেতে উঠবে পুজোর আনন্দে।