পহেলগাম হামলার বদলা, ৪৮ ঘণ্টায় আরও ২ জঙ্গি সহ কাশ্মীরে ১০ জনের বাড়ি গুঁড়িয়ে দিল সেনা

পহেলগামে নৃশংস সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পর গোটা দেশ যখন ফুঁসছে, তখন জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ‘ইটের জবাব পাথর’ নীতি নিয়েছে নিরাপত্তাবাহিনী। সন্ত্রাসবাদী হামলার পরপরই উপত্যকায় শুরু হয়েছে জঙ্গিদের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযান। ভারতীয় সেনাবাহিনী আরও দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। এর ফলে গত ৪৮ ঘণ্টায় কাশ্মীরে মোট ১০ জন সন্ত্রাসবাদীর বাড়ি demolition করা হলো।

জানা গিয়েছে, সাম্প্রতিক অভিযানের শিকার হওয়া জঙ্গিদের মধ্যে একজন হলো সোপিয়ানের বাসিন্দা আদনান সাফি। এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই আদনান। তাঁর বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, পুলওয়ামার ত্রাল এলাকার জইশ জঙ্গি আমির নাজির ওয়ানির বাড়িতেও ভারতীয় সেনাবাহিনী বিস্ফোরণ ঘটিয়েছে। মাত্র ২১ বছর বয়সী আমির দীর্ঘদিন ধরেই জঙ্গি দলে সক্রিয়। একই সঙ্গে শনিবার লস্কর-ই-তৈবার আরেক জঙ্গি ফারুক আহমেদের বাড়িতেও বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে এই demolition drive-এর অংশ হিসেবে পুলওয়ামার মুরান গ্রামের বাসিন্দা সন্দেহভাজন জঙ্গি এহসান আলি হকের বাড়িও ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। ২০১৮ সালে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে ভারতে ফিরে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হয়েছিল এই এহসান, এমনটাই খবর।

নিরাপত্তাবাহিনীর এই লাগাতার অভিযান কাশ্মীরে সন্ত্রাসবাদের infrastructure ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি decisive step হিসেবে দেখা হচ্ছে এবং এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে উপত্যকায় সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।