করণের শোতে শাহীদ ফাঁস করলো কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের তারিখ, ‘বাচ্চারা দারুণ দেখতে হবে’

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। তবে এই মুহূর্তে নিত্যদিনই চর্চায় রয়েছে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম। যদিও এতদিন সেই প্রেমকে প্রকাশ্যে স্বীকৃতি দেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে ‘কফি উইথ করণ’-এর সিজন ৭-এ এসে সেই সম্পর্ককেই মান্যতা দিলেন সিদ্ধার্থ।
এর আগে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে করণ জোহরের টক শোয়ের কাউচে বসেছিলেন সিদ্ধার্থ। যেখানে ক্যাটরিনার সঙ্গে ভিকির দাম্পত্য জীবনের পাশাপাশি আলোচনায় উঠে এল সিদ্ধার্থ-কিয়ারার প্রেম। আলোচনায় উঠে এল দুই তারকার যৌন জীবনের কথাও।
সেখানে হালকা করে প্রেমের আভাস দিয়ে ফেলেছিলেন সিদ্ধার্থ । তবে কিয়ারা একেবারে বাঁধনছাড়া। তাই তো যখন করণ বললেন ‘স্পেশাল ফ্রেন্ড’, তাঁর জবাব এল ‘বিশেষ বন্ধুর থেকেও বেশি’। আর এরপরই বলিউড অভিনেতা শাহিদ কাপুর পাশ থেকে বলে বসলেন, ‘খুব গুডলুকিং কাপল কিন্তু’।আর তখনই করণের জবাব, ‘বাচ্চারা দারুণ দেখতে হবে’।চলতি বছরের শেষের দিকেই আসবে বড় খবর এমনটাও বললেন শাহীদ কাপুর । যদিও সেই খবর একেবারেই সিনেমার নয় বলে দাবি করে শাহীদ।
View this post on Instagram