কল্যাণী AIMS মামলা, CID কে সতর্ক করলো High Court

রাজ্য পুলিশের অধীনস্ত সংস্থা সিআইডি আজ কল্যাণী এইমসের নিয়োগদুর্ণিতী নিয়ে দায়ের করা এক জনস্বার্থ মামলায় ধাক্কা খেলো।

সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সতর্ক করে দিলো সিআইডিকে।

ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ‘কেন্দ্রীয় সরকারের কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নিতে হবে।’ কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নাম সিআইডিকে আজ স্পষ্ট জানিয়েসি দিলো কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, কল্যাণী এইমসের অস্থায়ী পদে নিয়োগ পেয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা ও হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ। অভিযোগ ছিল প্রভাব খাটিয়ে ওই চাকরি পাইয়ে দিয়েছেন ওই দুই বিজেপি বিধায়ক। সিআইডি ইতিমধ্যেই বঙ্কিমচন্দ্র ঘোষের বাড়িতে হানা দিয়েছে। পাশাপাশি গত ১৫ জুলাই একদফা জিজ্ঞাসাবাদ করা হয় নীলাদ্রি শেখরের মেয়ে মৈত্রী দানাকে।

প্রসঙ্গত, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে দুর্নীতি হয়েছে বলে ২০ মে কল্যাণী থানায় অভিযোগ করেন সরিফুল ইসলাম নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা। তাঁর অভিযোগ, তিনি একজন চাকরিপ্রার্থী। কিন্তু কয়েকজন বিজেপি নেতা টাকার বিনিময়ে নিজেদের প্রভাব খাটিয়ে অনেককে কল্যাণীর এইমসে বিভিন্ন পদে চাকরি পাইয়ে দিয়েছেন। অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী ডা সুভাষ সরকার ও ২ বিজেপি বিধায়ক সহ ৮ জনের বিরুদ্ধে।