PhonePe, Google Pay ও Paytm-গ্রাহকদের জন্য সুখবর, সরকার করলো বড় ঘোষণা

সম্প্রতি ইউপিআই লেনদেনে বাড়তি চার্জ বৃদ্ধি নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে কোটি কোটি মানুষের মনের শঙ্কা কাটিয়ে কেন্দ্রীয় মন্ত্রক আজ জানিয়ে দিলো ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনোরকম বাড়তি চার্জ ধার্য করা হচ্ছে না।

আজ কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্যকোনো উপায়ের মাধ্যমে ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে তাদের নিজেদের খরচ তুলতে হবে। সাধারণ মানুষের কাছে বাড়তি চার্জ নেওয়া যাবেনা।

প্রসঙ্গত, দেশজুড়ে কোটি কোটি গ্রাহক এখন ব্যবহার করেন ইউপিআই লেনদেন পদ্ধতি। এতে সময় বাঁচে সেই সাথে নিশ্চিত হয় লেনদেনের প্রক্রিয়া। ইউপিআই সংস্থা গুলি তাদের এপ্লিকেশন এ নিয়মিত বিজ্ঞাপন প্রচার করে লাভ করছে অর্থ। বিজ্ঞাপনের মাধ্যমেই এপ্লিকেশন চালানোর খরচ ও লাভ তোলা যায় বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।