OMG! ১ লাফে দাম বাড়লো ২০ টাকা, মাথায় হাত মাধ্যবিত্তের

প্রতিদিনই বাড়ছে জিনিসের দাম। মূল্যবৃদ্ধির বাজারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর তার মাঝেই গত ১৫ দিন ধরে টানা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সবজির দাম। সেই তালিকায় এবার নাম লেখালো টমেটো। টমেটোর দাম এক লাফে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। টমেটোর কেজি এখন বাজারে ৫০ থেকে ৬০ টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। কুমড়োর কেজি ৩০ টাকা। কলার মোছা প্রতি পিস্ ২০ টাকা।
অপরদিকে পাল্লাদিয়ে বাড়ছে মাছের দাম। ইলিশ মাছের কেজি ছুঁয়েছে ৯০০ থেকে ১০০০ টাকা। রুই মাছের কেজি ১৭০ থেকে ২০০ টাকা। পাবদা মাছের কেজি ৮০০ টাকা।
প্রসঙ্গত, বাজারে প্রায়ই দিনিই বেড়ে চলেছে নিত্যপ্রয়াজনীয় জিনিসের দাম। ভোজ্য তেল ১টো টাকা থেকে বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে প্রায় ২৫০ টাকা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আরও বিভিন্ন জিনিসের দাম।দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার অভ্যাস দিয়েছে আগামীতে আরও বাড়বে জিনিসের দাম। সবমিলিয়ে সার্বিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।