পরিচালক রাজামৌলি হাতে তুলে নিলেন বাংলার রত্ন ‘আনন্দমঠ’, নেপথ্যে বাঙালি কন্যা

এইমুহূর্তে অনেকের মনেই প্রশ্ন কেন দক্ষিবনি সিনেমা পেছনে ফেলে দিচ্ছে বলিউড কে ?আর সেই প্রশ্নের জবাবে দর্শকরা এক বাক্যেই জানিয়ে দেয়, বলিউডের ছবিতে দেখানো হয় শুধু অপসংস্কৃতি। সেই স্থানে দক্ষিণী সিনেমায় পাওয়া যায় ভারত মাতার গল্প ও ভারতের নিজস্ব সংস্কৃতি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও অন্যতম পরিচালক এস এস রাজামৌলি কে এখন চেনে বলিউড থেকে শুরু করে ভারতের গোটা বিনোদন জগৎ। বাহুবলি তৈরী করে সকলকে চমকে দিয়েছেন রাজামৌলি। আর এবার তারই সহাকরী অশ্বিন গঙ্গারাজু ছবি নিয়ে আসছেন বাংলার বিখ্যাত ও কালজয়ী উপন্যাস ‘আনন্দমঠ’ থেকে। নতুন সেই সিনেমার নাম রাখা হয়েছে ‘১৭৭০’।
নতুন এই সিনেমার প্রেক্ষাপট হতে চলেছে বাংলা। কারণ কালজয়ী এই নুপন্যাসের সাথে যোগ রয়েছে বাঙালির। আর সবথেকে বড় কথা এই ছবির যে পোস্টের দেশজুড়ে আলোড়ন ফেলেছে সেই পোস্টার তৈরী করেছেন বাঙালি কন্যে একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya)। বাঙালি এই কন্যা এখন কাজ করছেন দক্ষিণী সিনেমায়।
View this post on Instagram