‘প্রথমে মেয়ে ভাবতেন’, পার্থকে নিয়ে বিস্ফোরক অর্পিতা

রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিনয় জগৎ থেকে নিজের এই দুর্গতির জন্য এবার অর্পিতা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে দুষছেন।
সূত্রের খবর অনুযায়ী, মহিলা কারারক্ষী ও সহ বন্দিদের কাছে মাঝেমধ্যে দুঃখের কথা বলেই ফেলছেন অর্পিতা। তিনি বলেছেন, ‘পার্থ প্রথমে আমাকে মেয়ের মতো দেখতেন। পরে বললেন, তুমি আমার বান্ধবী।’ তবে সেই পার্থ এখন অর্পিতার দুচোখের বিষ। রাত দিন পার্থর ঘাড়ে দোষ চাপাচ্ছেন অর্পিতা।
প্রসঙ্গত, সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। প্রথমে পার্থ চট্টোপাধ্যায় এবং পরে অনুব্রত মন্ডলের গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।