অনাহারে কেটেছে দিন, ৩০০ ছবিতে অভিনয় করেও টলিউডে যোগ্য সম্মান পায়নি মাস্টার রিন্টু

মাস্টার রিন্টু ছিল ৯০ এর দশকে বাংলা সিনেমার এক জনপ্রিয় শিশুশিল্পী। সেই সময় তিনি পরিচালকদের কাছে ছিলেন এক প্রিয় শিশু অভিনেতা। পর্দায় তার ছেলে বেলার অভিনয় পছন্দ করতেন সকলেই। তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে সেই ছোট বয়স থেকে এখনো পর্যন্ত মোট ৩০০ টি সিনেমায় অভিনয় করেছেন।
৯০ এর দশকে বাংলা সিনেমার সোনালী দিনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন মাস্টার রিন্টু। অভিনয় করেছেন প্রসেনজিতের ছেলেবেলা থেকে শুরু করে তাপস পালের ছেলে কিংবা ভাইপো হিসেবে। তাকে দর্শকরা এতটাই ভালোবেসেছিলেন যে তার আসল নামের পরিবর্তে তিনি সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন মাস্টার রিন্টু নামে।
মাস্টার রিন্টুর আসল নাম হলো সজল দে। তবে তিনি ছোট বেলায় বিভিন্ন বাঙালি সিনেমায় অভিনয় করেছেন মাস্টার রিন্টু নামেই। এরপর যৌবনকালে তিনি অভিনয় করেন নায়কের বন্ধু কিংবা নায়িকার দাদার চরিত্রে। প্রচেষ্টা করেও রুপোলি পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেননি মাস্টার রিন্টু তথা সজল দে। অথচ তার সাময়িক ছোটবেলার অভিনেতারা টলিউডে অভিনয় করেছেন হিরোর চরিত্রে।
তার ছোটবেলায় প্রথম কাজ ছিল ‘তুমি কত সুন্দর’ সিনেমায়। তবে সেই সিনেমা মুক্তি একটু দেরিতে হওয়ায় তার আগেই মুক্তি পায় সুপারহিট সিনেমা ‘গুরুদক্ষিণা’। তার অভিনয় শেখার জীবনে তিনি গুরু হিসেবে কাছে পেয়েছেন উৎপল দত্ত, তরুণ মজুমদার, সন্ধ্যা রায় থেকে তাপস পালদের মতো কিংবদন্তি অভিনেতাদের।
মাস্টার রিন্টুর সময়সাময়িক অভিনেতা মাস্টার বিট্টু অর্থাৎ সোহম চক্রবর্তী টলিউড ইন্ডাস্ট্রির এখন একজন বড় ষ্টার। আর সেই বিষয়ে নীরব ক্ষোভ তার মনে থাকলেও সেভাবে কিছু প্রকাশ করেননি। এমনকি লকডাউনে যখন আর্থিক অবস্থা খারাপ না খেয়েই কাটছে দিন সেই সময় টলিউড ইন্ডাস্ট্রির কেউই তার কোনো খোঁজ খবর নেয়নি।
সেই মাস্টার রিন্টু আজ বড় হয়ে সংগ্রাম করে জীবন কাটাচ্ছে। তাকে নিয়ে টলিউডের কোনো অনাগ্রহ থাকলেও তিনি অভিনয় জীবনে ছোট বয়স থেকে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা, যা কোনো বড় ষ্টার তার কাছ থেকে সহজে কেড়ে নিতে পারবে না।