ফের এক বন্দির মৃত্যু, ব্যাপক শোরগোল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে
August 21, 2022

ফের দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এক বন্দির মৃত্যু। মৃতের নাম পঞ্চম সাউ। বয়স ৫৫। ২০১৯ সালের ২৪ জুন নোয়াপাড়া থানার ৩৯৯/৪০২/ই এস মামলায় সাজা ঘোষণা হয় তার। বিস্ফোরক পদার্থ-সহ তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
২০১৯ সালের ২৯ জুন তাকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে আনা হয়েছিল। শনিবার সেলের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়েছিল পঞ্চম সাউ। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ময়না তদন্তে পাঠানো হয় তার দেহ।
উল্লেখ্য, শুক্রবারই এক বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছিল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। তার নাম ছিল রাহুল কুমার সিং। তার মুত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে সংশোধনাগার ফের মৃত্যু হয় আর এক বন্দির। পর পর দুটি মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে।