অতি বৃষ্টির ফলে উত্তর ভারতের একাধিক রাজ্যে ভূমিক্ষয়, মৃত 15 জন

উত্তর ভারতের একাধিক রাজ্যে অতি বৃষ্টির ফলে নাজেহাল জনজীবন। শনিবার সকালে মেঘভাঙা বৃষ্টি হয় হিমাচল প্রদেশের ধর্মশালায়। অতি বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে ।অতি বৃষ্টির কারণে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু ও কাশ্মীর এই সব রাজ্যে মিলে ভূমি ধসে মারা গিয়েছেন 15 জন। আরও 13 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এর মধ্যে হিমাচল প্রদেশেই মারা গিয়েছেন ৮ জন। হিমাচল প্রদেশের মান্ডি জেলায় দুটি বাড়ি ধসে যাওয়ার কারণে উদ্ধারকারীরা সেখানে উপস্থিত হন।
এদিন হিমাচল প্রদেশে হড়পা বাণ ও ভূমি ধস নামার কারণে মারা গিয়েছে 8 জন বাসিন্দা । আরও 13 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।ভূমি ধস নামার সাথে হিমাচল প্রদেশের হামিরপুর জেলায় বন্যার কারণে আটকে পড়েন 22 জন নাগরিক। আটকে পড়া 22 জন নাগরিককে সঙ্গে সঙ্গেই নিরাপদভাবে উদ্ধার করে আনা হয়েছে। এদিকে সকালে ভারী বৃষ্টির কারণে কাংড়া জেলার চাক্কি ব্রিজ ভেঙে যাওয়ায় জোগিন্দরনগর ও পাঠানকোট রুটের মধ্যে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।
এদিন হিমাচল প্রদেশ ছাড়াও উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে। সেখানে 4 জন মারা গিয়েছেন। সেতু ও নদী ধুয়ে যাওয়ায় আরও 10 জন নিখোঁজ । উত্তরাখণ্ডের তেহরি জেলার গোয়াদ গ্রামে দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাড়ি। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন 7 জন। তেহরির জেলাশাসক সৌরভ গহরওয়ার জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীরে ভূমিধসের কারণে মারা গিয়েছে দুই শিশু। উদ্ধামপুর গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধসে মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গিয়েছে ৩ বছরের আরিফ ও দুই মাস বয়সের গনি নামের দুই শিশু।