২১শে এপ্রিল মহাযোগ, পূরণ হবে মনের বাসনা ! কী করবেন জানালেন জ্যোতিষী

হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২১শে এপ্রিল গ্রহ, নক্ষত্র এবং রাশির এক বিশেষ সংমিশ্রণ দেখা যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে একাধিক শুভ যোগ তৈরি হবে। ২০২৫ সালে শনি, রাহু এবং বৃহস্পতির মতো প্রধান তিনটি গ্রহের ট্রানজিট অনেক প্রকার যোগের সৃষ্টি করবে। এই তিনটি গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতির জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্য রয়েছে।

আগামী সোমবার, ২১শে এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে এক দারুণ শুভ যোগ গঠিত হতে চলেছে। নতুন সপ্তাহে চন্দ্রের থেকে ষষ্ঠ স্থানে অবস্থান করবে গুরুগ্রহ বৃহস্পতি। এর ফলে গ্রহ-নক্ষত্রের এক অভাবনীয় সংযোগ তৈরি হবে। আগামী সপ্তাহে ধনু রাশিতে থাকবে চন্দ্র এবং বৃহস্পতি গোচর করবে বৃষ রাশিতে। জ্যোতিষীরা মনে করছেন, এই মহাজাগতিক অবস্থানে এক বড় পরিবর্তন আসতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন প্রতিটি রাশির জীবনে কোনও না কোনওভাবে প্রভাব ফেলে। ধনু ও মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি প্রতি বছর তার রাশি পরিবর্তন করে। এই সোমবার, ২১শে এপ্রিল সেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে।

জ্যোতিষী রাহুল দে এই বিশেষ দিনটি সম্পর্কে বলেন, “২১শে এপ্রিল সবথেকে পাওয়ারফুল দিন। এই দিন মনোস্কামনা ও ইচ্ছাপূরণের সবথেকে ভালো দিন। এর জন্য ২১শে এপ্রিল রাতে ৯টা বেজে ৯ মিনিটে আকাশের দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছার কথা জানাতে হবে।”

তিনি আরও জানান, এই কাজটি করলে মনোস্কামনা অবশ্যই পূরণ হবে। বিশেষ করে এই সোমবারের গ্রহ-নক্ষত্রের অবস্থান এক বিশেষ স্থানে থাকবে।

জ্যোতিষশাস্ত্রে সোমবারকে অত্যন্ত শুভ দিন হিসেবে ধরা হয়। এই দিনটি শিব ঠাকুরের বার বলে মানা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে কোনও প্রাণী হত্যা করা অত্যন্ত অশুভ এবং এতে পাপ বৃদ্ধি পায়। সেই কারণে সোমবার আমিষ খাবার খেতে নিষেধ করা হয়। তাই এই দিন সন্ধ্যায় আমিষ খাবার কেনা ও খাওয়া উচিত নয়।

অনেকের বিশ্বাস, শিব ঠাকুরের পুজো করলে মনের সমস্ত সাধ ও ইচ্ছা পূরণ হয় এবং মনের মতো চাকরি পাওয়া যায়, যার ফলে অর্থনৈতিক উন্নতি ঘটে। তবে, সপ্তাহের এই বিশেষ দিনে আমিষ খেলে বাবা ভোলানাথ অসন্তুষ্ট হন এবং অর্থনৈতিক সংকট বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। নিয়মিত শিব ঠাকুরের পুজো করলে মনের জোর ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই তাঁর আশীর্বাদ পেতে সোমবার আমিষ ত্যাগ করাই শ্রেয়।