Recipe: সকালের ব্রেকফাস্টে থাক পটেটো অমলেট,শিখেনিন বানানোর পদ্ধতি

সকাল কিংবা বিকেলের নাস্তায় সবাই চায় স্বাস্থ্যকর খাবার খেতে। যা পরিবারের সবাইকে সুস্থ থাকতে সহায়তা করবে। এক্ষেত্রে আলুর তৈরি কোনো খাবার পাতে থাকাই শ্রেয়। পরিবারের ছোট-বড় সবাই কম বেশি আলু পছন্দ করে।

তাই স্বাস্থ্যকর একটি নাস্তা হতে পারে পটেটো অমলেট। এটি খেতে খুবই সুস্বাদু। তাই বিকেলে চায়ের সঙ্গে কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন পটেটো অমলেট। এটি খেতে সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন পটেটো অমলেট। চলুন তবে জেনে নেয়া যাক পটেটো অমলেট তৈরির রেসিপিটি-

উপকরণ: আলু তিনটি, ডিম পাঁচটি, পেঁয়াজ একটি, কাঁচা মরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স এক চা চামচ, অলিভ অয়েল প্রয়োজন মতো।

প্রণালী: প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিন। এরপর পাতলা ও ছোট টুকরা করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিন। প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে আলুর টুকরা দিয়ে দিন। এবার তাতে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর তাতে যোগ করুন পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি। আলু সিদ্ধ হলে নামিয়ে নিন। একটি বাটিতে ডিম ফেটে তাতে লবণ, কাঁচা মরিচ কুচি ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিন। এবার তাতে মেশান ভেজে রাখা আলু। পরিষ্কার প্যানে তেল গরম করে নিন। এরপর তাতে পুরো মিশ্রণটুকু ঢেলে দিন। চামচ বা খুন্তির সাহায্যে উপরের অংশ সমান করে ঢেকে দিন। মাঝারি আঁচে কিছুক্ষণ রাখুন। এরপর একবার উল্টে দিয়ে দুই পাশই সোনালি করে নিন। অমলেট হয়ে গেলে নামিয়ে টুকরা করে পরিবেশন করুন।