‘গাড়ি নিবি না গাঁজা কেস নিবি’?, ‘বীরভূমের কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক দাবি যুবকের

গরু পাচার মামলায় CBI এর হাতে গ্রেফতার হয়েছেন কেষ্ট অনুব্রত মণ্ডল। ১০ দিন ধরে CBI এর অফিস নিজাম প্যালেসই হয়ে উঠল তাঁর ঠিকানা। ১১ অগস্ট থেকে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার দিন কাটছে সেখানে। ওদিকে আবার CBI এর অধিরারিকরা ঘুড়ে বেড়াচ্ছে ‘কেষ্ট গড়’ বীরভূমে । বহু তদন্তের পর বেশ কিছু স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে আধিকারিকরা । যার সঙ্গে এখনো অনুব্রতর যোগ আছে বলেই CBI এর সূত্রে খবর। শনিবার আসানসোলে CBI আদালতে তোলা হবে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। তার আগের দিন শুক্রবার CBI এর আধিকারিকরা হানা দিয়েছিল কেষ্টর বোলপুরের ত্রিশূলপট্টির ভোলে ব্যোম চালকলে। সূত্রের খবর, এই চালকলের অনুব্রত মণ্ডলের অংশীদার তারই কন্যা সুকন্যা মণ্ডল ও তার প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল। 5 কোটি টাকা দিয়ে কেনা 45 বিঘা জমির উপর তৈরি এই রাইস মিলে এদিন CBI পাঁচটি বহুমূল্যবান গাড়ি দেখতে পায়।

এই পাঁচটি গাড়ির মধ্যে কোনো গাড়ির হুডখোলা, কোনোটার মধ্যে আবার পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো । গ্রেফতারির কয়েকদিন আগে এরমধ্যে একটি গাড়ির নম্বরের সঙ্গে হুবহু মিলে যাওয়া নম্বরের একটি গাড়ি নিয়ে কলকাতায় যান অনুব্রত। রাইস মিলের নিরাপত্তারক্ষী জানান, এই গাড়ির মালিকানা নিয়ে তিনি কিছুই জানেন না।তিনি আরও বলেন, এই রাইস মিলে অনুব্রত বা তাঁর কন্যাকে তিনি কোনওদিনও দেখেনওনি।

এদিকে সূত্রের খবর, পাঁচটি গাড়ির মধ্যে হুডখোলা জিপ MAHINDRA THAR অর্ক দত্তর নামে রেজিস্টার করা । যিনি অনুব্রতর পিএ। মাহিন্দ্রা আলটারাজ জিফোরের স্বাধীনের নামেরেজিস্ট্রেশন । ফোর্ড এনডেভার প্রবীর মণ্ডলের নামে রেজিস্ট্রেশন। মাহিন্দ্রা XUV 500 সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। রয়েছে একটি টাটা সুমো ।

ময়ূরেশ্বর কোটাসপুরের বাসিন্দা প্রবীর মণ্ডল জানান, “তিলপাড়ায় সংস্কারের কাজ পেয়েছিলাম, তার বিনিময়ে গাড়িটা দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল গাড়ি না দিলে কাজ দেবে না। যদিও গাড়িটা দেওয়ার পরও কাজ পাইনি। উল্টে ১০ কোটি টাকা চাওয়া হয়। যখন বলতে গেলাম আমাকে বলা হল গাড়ি নিবি না গাঁজা কেস নিবি? সায়গলের ফোন থেকে বলেছিল। ভয়ে আর কিছু বলতে পারিনি। বীরভূমের যে রাজা তার বিরুদ্ধে আর কিছু বলা যাবে?”